| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পের বিরুদ্ধে মালয়েশিয়ায় বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৬:০৩:০৬:পূর্বাহ্ন  |  ১৩৫৫২৩৭ বার পঠিত
ট্রাম্পের বিরুদ্ধে মালয়েশিয়ায় বিক্ষোভ
ছবির ক্যাপশন: ট্রাম্পের বিরুদ্ধে মালয়েশিয়ায় বিক্ষোভ

ইন্টারন্যাশনাল ডেস্ক : গাজা যুদ্ধে দখলদার ইসরায়েলকে সমর্থন দেওয়ায় মালয়েশিয়া সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশটির বিক্ষোভকারীরা।

রোববার (২৬ অক্টোবর) কুয়ালালামপুরে পৌঁছানোর পর ফিলিস্তিনের পক্ষে কয়েককশ বিক্ষোভকারী তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।

আলজাজিরার খবরে বলা হয়, গাজা যুদ্ধে দখলদার ইসরায়েলকে সমর্থন দেওয়ায় এসব মানুষ কুয়ালালামপুরের স্বাধীনতা চত্ত্বর এবং আমপাং পার্ক এলাকায় জড়ো হয়ে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

ট্রাম্প আসিয়ানের ৪৭তম সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া সফরে রয়েছেন। দেশটিতে তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেন।



রিপোর্টার্স২৪/টিআই/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪