| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্প-পুতিনের বৈঠক নির্ভর করছে হোয়াইট হাউসের ওপর: ল্যাভরভ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৬:৪৮:০৩:পূর্বাহ্ন  |  ১৩৫৯৫৮৬ বার পঠিত
ট্রাম্প-পুতিনের বৈঠক নির্ভর করছে হোয়াইট হাউসের ওপর: ল্যাভরভ
ছবির ক্যাপশন: ট্রাম্প-পুতিনের বৈঠক নির্ভর করছে হোয়াইট হাউসের ওপর: ল্যাভরভ

ইন্টারন্যাশনার ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক নির্ভর করছে হোয়াইট হাউসের ওপর।

সোমবার (২৭ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ল্যাভরভ বলেন,  আমরা ভদ্র মানুষ। কেউ আমন্ত্রণ জানালে আমরা বলি, হ্যাঁ— কোথায়, কবে এবং কিভাবে, তা ঠিক করি। কিন্তু পরে সেই আমন্ত্রণ বাতিল করা হয়। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন- আমন্ত্রণ ‘বাতিল’ মানে আসলে ‘স্থগিত’।  তাই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদেরই, যারা এই প্রক্রিয়া শুরু করেছিল।

তিনি বলেন, গত আগস্টে আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের ফলাফল নিয়ে রুবিওর সঙ্গে আলোচনার পর তিনি নতুন কোনো বৈঠক বা কথোপকথনের প্রসঙ্গ তোলেননি। আমিও তুলিনি, কারণ উদ্যোগটা তাদের দিক থেকেই এসেছিল। যুক্তরাষ্ট্র যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে, আমরা সেভাবেই প্রস্তুত।

ল্যাভরভ জানান, ইউক্রেনের ভবিষ্যৎ ভূখণ্ড ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন ফোরামে আলোচনা চলছে। প্রেসিডেন্ট পুতিন এ নিয়ে ট্রাম্প, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোসহ আরও কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, আমাদের একটি বাফার জোন দরকার। ইউক্রেন এখনো রুশ ভূখণ্ডে গোলাবর্ষণ, বোমাবর্ষণ ও ড্রোন হামলা চালাচ্ছে। এমনকি ব্রিয়ানস্ক, বেলগোরদ ও কুরস্কের মতো অঞ্চলও হামলার শিকার হয়েছে, যেগুলো নিয়ে কখনেই বিতর্ক ছিল না।

রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত বলে উল্লেখ করে ল্যাভরভ বলেন, কিয়েভকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে, ন্যাটোয় যোগ না দেওয়া, পারমাণবিক অস্ত্র না রাখা এবং রুশভাষীদের অধিকার নিশ্চিত করতে হবে।



রিপোর্টার্স২৪/টিআই/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪