ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক রাতের মধ্যে ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
সোমবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, গত রাতে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের দিক থেকে আসা ১৯৩টি ড্রোন ধ্বংস করেছে।, ভূপাতিত ড্রোনগুলোর বেশির ভাগই রাজধানী মস্কোকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল।
সীমান্তবর্তী পোগার গ্রামে একটি মিনি বাসে ড্রোন হামলায় চালক নিহত এবং পাঁচ যাত্রী আহত হয়েছেন। রুশ সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, শুধু ব্রিয়ানস্ক অঞ্চলে ৪৭টি এবং মস্কো অঞ্চলে ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
রিপোর্টার্স২৪/টিআই/ঝুম