| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ১১:০৫:২০:পূর্বাহ্ন  |  ১৩৩৮২১৬ বার পঠিত
ভারতে দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা
ছবির ক্যাপশন: ভারতে দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরে ৩৫ বছর বয়সী এক দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। দলিত ওই ব্যক্তির মৃত্যুর পর গ্রামে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজনের বাড়িতে ভাঙচুর চালিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে।

রোববার (২৬ অক্টোবর) পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পর গ্রামে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন ওই এলাকায় পুলিশ মোতায়েন করেছে। 

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, গত শনিবার সন্ধ্যায় ডাবোহ থানার আওতাধীন একটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রুদ্র প্রতাপ সিং জাটভের প্রতিবেশী এক পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের বিবাদ চলছিল।

ডাবোহ থানার কর্মকর্তা রাজেশ শর্মা বলেন, জাটভের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা হয়। তাঁর আত্মীয়স্বজন এবং অন্যান্য গ্রামবাসী অভিযুক্ত ব্যক্তিদের একজনের বাড়িতে ভাঙচুর চালায় এবং বাইরে রাখা একটি গাড়ি ও একটি মোটরসাইকেলসহ বাড়িতে আগুন ধরিয়ে দেয়।


রিপোর্টার্স২৪/টিআই/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪