| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচন, প্রেসিডেন্টের দলের বড় জয়

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ১১:০৭:১৬:পূর্বাহ্ন  |  ১৩৬০৯৮৫ বার পঠিত
আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচন, প্রেসিডেন্টের দলের বড় জয়
ছবির ক্যাপশন: আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচন, প্রেসিডেন্টের দলের বড় জয়

ইন্টারন্যাশনাল ডেস্ক: আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের দল ‘লা লিবার্তা আভাঞ্জা (এলএলএ)’। এ জয়কে দেশের জন্য ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেছেন মিলেই। 

রোববার (২৬ অক্টোবর)  প্রায় ৪১ শতাংশ ভোট পেয়ে এলএলএ সিনেটের ২৪টি আসনের মধ্যে ১৩টি এবং নিম্নকক্ষের ১২৭টি আসনের মধ্যে ৬৪টি দখল করেছে।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, জয়ের পর এক প্রতিক্রিয়ায় হাভিয়ের মিলেই বলেছেন, তিনি সংস্কারের পক্ষে অটল থাকবেন এবং এই পার্লামেন্ট হবে আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে সংস্কারমুখী।

দুই বছর আগে (২০২৩) আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন মিলেই। মধ্যবর্তী নির্বাচনে এলএলএ-এর জয়ের পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আর্জেন্টিনার এই প্রেসিডেন্ট অসাধারণ কাজ করছেন।’

প্রেসিডেন্ট নির্বাচনের সময় মিলেইকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল নিউ ইয়র্ক টাইমস। সেখানে বলা হয়, ক্ষ্যাপাটে আচরণ, সমালোচকদের আক্রমণ ও বেশভূষার কারণে অনেকের কাছে হাভিয়ের মিলেই ‘মিনি ট্রাম্প’ হিসেবে পরিচিত। তিনি নিজেও ট্রাম্পকে অনুসরণ করেন।



রিপোর্টার্স২৪/টিআই/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪