| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, ধসে পড়ল বহু ঘরবাড়ি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৩:২৪:২০:পূর্বাহ্ন  |  ১৩২১৩৭৬ বার পঠিত
৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, ধসে পড়ল বহু ঘরবাড়ি
ছবির ক্যাপশন: ৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, ধসে পড়ল বহু ঘরবাড়ি

ইন্টারন্যাশনাল ডেস্ক : তুরস্কে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। সোমবার স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিটে) পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ (AFAD) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুল, বুরসা, মানসিয়া ও ইজমিরসহ আশপাশের প্রদেশেও।

প্রাথমিক তথ্যে জানা গেছে, সিন্দির্গি এলাকায় বেশ কয়েকটি বাড়িঘর ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগেও গত আগস্টে একই এলাকায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই সময় থেকে বালিকেসির প্রদেশে নিয়মিত ছোট ছোট কম্পন অনুভূত হচ্ছিল।

ভূগর্ভের টেকটোনিক ফল্টলাইনের ওপর অবস্থান করায় তুরস্কে ভূমিকম্প প্রায় নিয়মিত ঘটনা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হন এবং হাজার হাজার ভবন ধসে পড়ে। প্রতিবেশী সিরিয়াতেও প্রাণ হারান অন্তত ৬ হাজার মানুষ। সূত্র: এএফপি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪