| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে কানাডা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৫:৩২:০৪:পূর্বাহ্ন  |  ১৩৩০৪৬১ বার পঠিত
অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে কানাডা
ছবির ক্যাপশন: অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে কানাডা

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতীয় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে কানাডার অভিবাসন কর্তৃপক্ষ। কানাডার ক্যালগারি শহরের বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা থেকে শুরু করে টরোন্টো ও ভ্যাংকুভারের আশপাশের রেস্তোরাঁ ও খামারে এসব অভিযান চলছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, এসব স্থানে ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া সাবেক শিক্ষার্থী বা অস্থায়ী যেসব কর্মী কাজ করেন, গত আগস্ট মাস থেকে তাঁদের আটক বা দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।

গত ১৫ অক্টোবর ক্যালগারির একটি নির্মাণাধীন স্থাপনায় বড় অভিযান চালিয়ে চারজন অবৈধ শ্রমিককে আটক করা হয়। তাঁদের মধ্যে তিনজন ছিলেন ভারতের নাগরিক। এখন তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে সেপ্টেম্বরে টরোন্টোর পিল অঞ্চলে অভিযান চালিয়ে ৫০ জনের বেশি ভারতীয় শ্রমিককে শনাক্ত করা হয়। তাঁদের অনেকে ভারতের পাঞ্জাব থেকে কানাডায় পড়াশোনা করতে গিয়েছিলেন। শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষেও তাঁরা অবৈধভাবে কাজ করছিলেন। তাঁদের নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে আইন লঙ্ঘনের প্রতিটি ঘটনার জন্য সর্বোচ্চ ৫০ হাজার কানাডীয় ডলার জরিমানা করা হয়েছে।

কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) এসব ধর-পাকড়কে ‘দেশের অভ্যন্তরে আইনপ্রয়োগ অভিযানের’ বৃহত্তর কর্মসূচির অংশ বলে জানিয়েছে। অবৈধ কর্মসংস্থান এবং চোরাচালানের বিভিন্ন নেটওয়ার্ককে নিশানা করাই এ অভিযানের লক্ষ্য।


রিপোর্টার্স২৪/টিআই/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪