ইন্টারন্যাশনাল ডেস্ক : নিউইয়র্কের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে ভোটারদের এক সমাবেশে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বামপন্থী নেতারা সমর্থন জানিয়েছেন। ডেমোক্রেটিক সমাজতন্ত্রী ও ডোনাল্ড ট্রাম্পবিরোধী রাজনীতিক হিসেবে পরিচিত জোহরান মামদানি এখন বেশ এগিয়ে রয়েছেন।
এএফপির
প্রতি বেদনে বলা হয়, রোববার কুইন্সের
একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেস সদস্য
আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ মামদানিকে সমর্থন দেন। মামদানি একসময় ছিলেন একেবারে প্রান্তিক প্রার্থী কিন্তু এখন মেয়র পদের প্রতিযোগিতার শীর্ষে উঠে এসেছেন।
নিউইয়র্কে মেয়র পদে আগাম ভোট গ্রহণ শুরুর পরদিন কুইন্সের এ সমাবেশ অনুষ্ঠিত হলো। ৮৫ লাখ জনসংখ্যার শহরটিতে মূল ভোট হবে ৪ নভেম্বর। নতুন মেয়র দায়িত্ব নেবেন আগামী বছরের শুরুতে।
ওকাসিও-কর্টেজ বলেন, নির্বাচনের দিন আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জোরালো বার্তা দেব যে তাঁর কর্তৃত্ববাদ
এখানে চলবে না। তাঁর বক্তব্যে সমর্থকেরা ‘এওসি, এওসি’ স্লোগানে মুখর হয়ে ওঠেন।
রিপোর্টার্স২৪/টিআই/ঝুম