| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী ১০ দিনের মধ্যে যুদ্ধবিরতির খসড়া চূড়ান্ত করবে ইউক্রেন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৭:৩৫:২৪:পূর্বাহ্ন  |  ১৩৬৪৫৭৫ বার পঠিত
আগামী ১০ দিনের মধ্যে যুদ্ধবিরতির খসড়া চূড়ান্ত করবে ইউক্রেন
ছবির ক্যাপশন: আগামী ১০ দিনের মধ্যে যুদ্ধবিরতির খসড়া চূড়ান্ত করবে ইউক্রেন

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, আগামী ১০ দিনের মধ্যেই যুদ্ধবিরতির খসড়া চূড়ান্ত করা হবে। আলোচ্য প্রস্তাব হবে সংক্ষিপ্ত এবং বাস্তবধর্মী।

সোমবার (২৭ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসে প্রকাশিত সাক্ষাৎকারে এসব কথা বলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়, যুদ্ধবিরতির পরিকল্পনা বিবেচনায় রেখে একটি শান্তি প্রস্তাবের খসড়া তৈরি করা।

তিনি বলেন, বাড়তি কথা এড়িয়ে প্রস্তাবনাটি সংক্ষিপ্ত রাখার জন্য কিয়েভের মিত্রদের কাছে অনুরোধ করেছি। আমরা চাই, যুদ্ধবিরতির পরিকল্পনার মতো কিছু সুনির্দিষ্ট পয়েন্ট। তবে রাশিয়া কোনও প্রস্তাব মানবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।


রিপের্টার্স২৪/টিআই/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪