ইন্টারন্যাশনাল ডেস্ক: ধেয়ে আসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড় মেলিসা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশগুলো বড় বিপদের জন্য অপেক্ষা করছে। ঝড় আসার আগেই জ্যামাইকায় ইতোমধ্যে তিনজন মারা গেছেন। এছাড়া হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন।
হারিকেন মেলিসা ক্যারিবীয় অঞ্চলে ১৯৮৮ সালে আঘাত হানা হারিকেন গিলবার্টের চেয়েও ভয়াবহ হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। গিলবার্টের আঘাতে জ্যামাইকায় ৪০ জনের বেশি প্রাণ হারিয়েছিলেন। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও মেক্সিকোয় সব মিলিয়ে কয়েক শ মানুষের মৃত্যু হয়েছিল।
ব্রিটিশ জানিয়েছে, সোমবার (২৭ অক্টোবর) ঝড়টি সর্বোচ্চ শক্তির ক্যাটাগরি পাঁচ ঘূর্ণিঝড়ে রূপ নেয়। বর্তমানে ঝড়টি ক্যারিবীয় সাগরের উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। ফলে জ্যামাইকা এ মুহূর্তে ভয়াবহ ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়টি জামাইকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেন হয়ে উঠতে পারে। এতে ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এবং ১০১ সেন্টিমিটার (৪০ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)জানিয়েছে,‘মেলিস’ নামের এই ঝড়টি ক্যাটাগরি-৫ অর্থাৎ সর্বোচ্চ শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।
ঝড়ের
কারণে নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে জ্যামাইকা সরকার। তবে প্রবল বৃষ্টি আর ঝোড়ো বাতাস
শুরু হলেও অনেকে নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে চাইছেন না। কারণ এখানকার বাসিন্দারা ঝড় সামলাতে বেশ
অভ্যস্ত।
রিপোর্টার্স২৪/টিআই/ঝুম