ইন্টারন্যাশনাল ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির হাত চেপে ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, ‘এটা খুবই দৃঢ় একটি করমর্দন।’ সোমবার জাপান সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির প্রধানমন্ত্রী সানায়ের সঙ্গে বৈঠকের আগে তার হাত চেপে ধরে করমর্দন করে এ মন্তব্য করেন।
পরে বৈঠকে জাপনানের প্রধানমন্ত্রীকে ট্রাম্প বলেন, আমি আপনাকে বলতে চাই— যে কোনো সময় কোনো কিছু নিয়ে যদি আপনার মনে প্রশ্ন জাগে, সংশয় দেখা দেয়, যদি কখনও কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো উপকারের প্রয়োজন পড়ে, এমন কিছু যা আমাদের পক্ষে করা সম্ভব সেক্ষেত্রে আপনি সবসময় আমাদের আপনার পাশে পাবেন। জাপান আমাদের ঘনিষ্ঠতম মিত্রদের মধ্যে অন্যতম।
ট্রাম্পের প্রশংসা করে তাকাইচি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে আপনার প্রশংসা শুনেছি। তিনি প্রায়েই অগ্রসর কূটনীতির কথা বলতেন।”
বৈঠক শেষে তাকাইচির সঙ্গে জাপানের বিরল খনিজ উপাদন ও ধাতু ক্রয় সংক্রান্ত একটি চুক্তি করেন ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ফোর্ড এফ ১৫০ ট্রাক ক্রয় সংক্রান্ত একটি চুক্তিতেও স্বাক্ষর করেছেন তাকাইচি এবং ট্রাম্প। দুই চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র-জাপানের বন্ধুত্ব এক নতুন যুগে প্রবেশ করেছে।
রিপোর্টার্স২৪/টিআই/আয়েশা