| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি: ইসরায়েলের সেনাপ্রধান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৫:৪৬:০৬:পূর্বাহ্ন  |  ৩৬৭৫০৭৬ বার পঠিত
গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি: ইসরায়েলের সেনাপ্রধান
ছবির ক্যাপশন: ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া’য়াল জামির

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়াল জামির বলেছেন, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। হামাস যতদিন পর্যন্ত মৃত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত না দেবে, ততদিন পর্যন্ত গাজায় যুদ্ধ শেষ হবে না। 

সোমবার (২৭ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) লেফটেন্যান্ট কমান্ডার পদমর্যাদার ইউনিট কমান্ডারদের সম্মেলনে এসব কথা বলেন দেশটির সেনাপ্রধান। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সেনাপ্রধান বলেন, আমরা একটা পবিত্র মিশনে আছি এবং এই মিশনের প্রধান লক্ষ্য হল- গাজা নিহত সব ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা এবং হামাসের বিরুদ্ধে প্রচার-প্রচারণা অব্যাহত রাখা। 

আইডিএফ অতীতকে কাঁধে নিয়ে ভবিষ্যতের দিকে তাকায়। যা আমাদের নৈতিক ও পেশাগত কর্তব্য, আমরা অবশ্যই তা সাহস ও দৃঢ়তার সঙ্গে পালন করব।

রিপোর্টার্স২৪/টিআই/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪