| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দক্ষিণ চীন সাগর থেকে ফিরে যাচ্ছে মার্কিন রণতরী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ১১:৫৮:০৪:পূর্বাহ্ন  |  ১৩৫২১৮৬ বার পঠিত
দক্ষিণ চীন সাগর থেকে ফিরে যাচ্ছে মার্কিন রণতরী
ছবির ক্যাপশন: মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস নিমিৎজ। ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: দক্ষিণ চীন সাগরে একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার দুর্ঘটনায় হারিয়ে যাওয়ার পর রণতরি ইউএসএস নিমিৎস যুক্তরাষ্ট্রের ঘাঁটির দিকে ফিরে যাচ্ছে। এটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইলেভেনের (সিএসজি–১১) প্রধান রণতরি।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজগুলোয় হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকার পর নিমিৎস এখন ওয়াশিংটন অঙ্গরাজ্যের নৌঘাঁটি কিটসাপে ফিরে যাচ্ছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, গত রোববার বিকেলে এমএইচ–৬০আর সি হক হেলিকপ্টারের তিন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। আর এফ/এ–১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমানের দুই পাইলট নিরাপদে বিমান থেকে বের হতে পেরেছিলেন। তাঁদেরও উদ্ধার করা হয়েছে। পাঁচজনই ‘নিরাপদ ও স্থিতিশীল’ অবস্থায় আছেন।

নৌবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, এই দুটি দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার টোকিওতে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন,  এসব ঘটনার কারণ ‘খারাপ জ্বালানি’ হতে পারে। তিনি কোনো ধরনের নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেন।

রিপোর্টার্স২৪/টিআই/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪