| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘২০৫০ সালের মধ্যে ইতালির ২০ শতাংশ সৈকত পানির নিচে তলিয়ে যেতে পারে’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ১৭:০৫:৫১:অপরাহ্ন  |  ১৩১৬৩৫২ বার পঠিত
‘২০৫০ সালের মধ্যে ইতালির ২০ শতাংশ   সৈকত পানির নিচে তলিয়ে যেতে পারে’
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

কালাম আজাদ, ইতালি প্রতিনিধি : ইতালি ২০৫০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২১০০ সালের মধ্যে ৪০ শতাংশ সমুদ্র সৈকত হারাতে পারে। ইতালীয় ভৌগোলিক সোসাইটি সতর্ক করে এ বিষয়টি জানিয়েছে। তারা বলেছে যে, জলবায়ু সঙ্কটের সঙ্গে সম্পর্কিত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যার ঝুঁকি এবং ভূমিক্ষয়ের কারণে ইতালিতে এ ধরনের ঘটনা ঘটতে পারে।

ইতালীয় সংবাদ সংস্থা (এএনএসএ) জানিয়েছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) উপস্থাপিত ‘সুনকেন ল্যান্ডস্কেপ’ শীর্ষক সোসাইটির নতুন প্রতিবেদনে এই তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো তুলে ধরা হয়েছে। যার মধ্যে রয়েছে : উত্তর অ্যাড্রিয়াটিক উপকূলরেখা, পুগলিয়ার গারগানোর সৈকত, টাস্কানি এবং ক্যাম্পানিয়ার মধ্যবর্তী টাইরেহেনিয়ান উপকূলের বেশ কয়েকটি অংশ এবং সার্ডিনিয়ার ক্যাগলিয়ারি এবং ওরিস্তানোর উপকূলীয় অঞ্চল।

প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে, ইতালির অর্ধেক বন্দর অবকাঠামো, ১০ শতাংশেরও বেশি কৃষিজমি এবং অসংখ্য ‘উভচর’ উপকূলীয় অঞ্চল- যার মধ্যে রয়েছে পো ডেল্টা এবং ভেনিস লেগুন- আগামী দশকগুলোতে ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪