| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই বছর পর খুললো গাজার আল আজহার ইউনিভার্সিটি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ০৫:৩২:৪৮:পূর্বাহ্ন  |  ১৩৪৯৬৯৩ বার পঠিত
দুই বছর পর খুললো গাজার আল আজহার ইউনিভার্সিটি
ছবির ক্যাপশন: দুই বছর পর খুললো গাজার আল আজহার ইউনিভার্সিটি

ইন্টারন্যাশনাল ডেস্ক : যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয়েছে গাজার আল আজহার ইউনিভার্সিটি। ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর গত দুই বছর ধরে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম বন্ধ ছিল।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শুধু নতুন সেমিস্টারই নয়, অনেকেই নতুন জীবন শুরু করার স্বপ্নে উদ্দীপ্ত।

ইসরায়েলি আগ্রাসনের আগে উপত্যকায় মোট ৫১টি বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষার্থী ছিল ২ লাখের বেশি। তবে আইডিএফের বোমাবর্ষণে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। যা কিছু টিকে আছে, ফিলিস্তিনিরা তা সচল করার চেষ্টা করছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪