| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাইজেরিয়ায় খ্রিস্টানদের জীবন হুমকির মুখে: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ০৬:০১:৫৪:পূর্বাহ্ন  |  ১২৯৭৪৬৫ বার পঠিত
নাইজেরিয়ায় খ্রিস্টানদের জীবন হুমকির মুখে: ট্রাম্প
ছবির ক্যাপশন: ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর ব্যাপক সহিংসতা হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। তিনি দেশটিকে ধর্মীয় নিপীড়নের নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন।

শনিবার (১ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, নাইজেরিয়ায় খ্রিস্টানরা অস্তিত্বের হুমকির মুখে। হাজার হাজার খ্রিস্টানকে হত্যা করা হচ্ছে। এই গণহত্যার জন্য দায়ী উগ্র ইসলামপন্থিরা।

এতে আরও বলা হয়েছে, আফ্রিকার শীর্ষ তেল উৎপাদনকারী ও সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রের বিশেষ উদ্বেগের দেশ তালিকায় যুক্ত করা হচ্ছে। এই তালিকায় বর্তমানে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া ও পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ রয়েছে, যা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাইলি মুর ও টম কোলসহ প্রতিনিধি পরিষদের অর্থ বরাদ্দ কমিটিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪