| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজায় একদিনে পাঁচ জন নিহত, ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ১৩:৩৩:১২:অপরাহ্ন  |  ১৩৩১০৬৭ বার পঠিত
গাজায় একদিনে পাঁচ জন নিহত, ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ লাশ উদ্ধার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অন্তত পাঁচ জন নিহত হয়েছে। একই সঙ্গে ধ্বংসস্তূপ থেকে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে ইসরায়েলের দুই বছরের গণহত্যার যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ৮৫৮ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৬৪ জন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স টিম এখনো পৌঁছাতে না পারায় ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় অনেকে পড়ে আছেন।’

গত ১১ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২২৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৯৪ জন আহত হয়েছেন। সেই সঙ্গে বিশাল ধ্বংসাবশেষ থেকে ৪৯৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত ২৭ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল।

ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়। সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪