| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিয়ানমারে সাংবাদিক হত্যার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১৩:১৫:৩৩:অপরাহ্ন  |  ৩৬৩৮৪৮৮ বার পঠিত
মিয়ানমারে সাংবাদিক হত্যার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক: সারা বিশ্বের সাংবাদিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস । তিনি বলেন, সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করা মানে সমাজের কণ্ঠ রুদ্ধ করা।

‘সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধে দায়মুক্তির অবসান দিবসে’ তিনি বলেন, “যখন সাংবাদিকরা নীরব হয়ে যায়, তখন আমরা সবাই আমাদের কণ্ঠ হারাই। আসুন আমরা একসঙ্গে দাঁড়াই — গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করি, জবাবদিহিতা দাবি করি এবং যারা সত্য প্রকাশ করে তাদের যেন ভয় ছাড়া কাজ করার সুযোগ দেওয়া হয়।”

এদিকে ইয়াঙ্গুনস্থ যুক্তরাজ্যের দূতাবাস জানিয়েছে, ২০২১ সালে মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে অন্তত সাতজন সাংবাদিক নিহত হয়েছেন, দুই শতাধিককে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো ৫১ জন কারাগারে বন্দি রয়েছেন—যাদের মধ্যে নারী সাংবাদিকও আছেন।

দূতাবাসটি মিয়ানমারের সাংবাদিকদের সাহসিকতাকে বিশেষভাবে শ্রদ্ধা জানায়, বিশেষ করে সেই নারী সাংবাদিকদের যারা অনলাইন ও অফলাইনে নানা হুমকির মুখেও সত্য প্রকাশে অবিচল রয়েছেন।

একই সঙ্গে যুক্তরাজ্য সরকার মিয়ানমারে সংবাদমাধ্যমের স্বাধীনতার সব ধরনের লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে।

রিপোর্টার্স ২৪/ জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪