| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিউইয়র্ক নির্বাচনে আমরা ইতিহাস গড়বো: মামদানি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১৯:৪৭:২৬:অপরাহ্ন  |  ১৩০৭৮২৫ বার পঠিত
নিউইয়র্ক নির্বাচনে আমরা ইতিহাস গড়বো: মামদানি
ছবির ক্যাপশন: ছবি- জোহরান মামদানি

রিপোর্টার্স ২৪ ডেস্ক: নিউইয়র্কে মেয়র নির্বাচন চলেছ। নির্বাচনে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি বলেন, আমাদের শহরে আমরা  ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে আছি। পুরোনো রাজনীতিকে বিদায় জানানোরও দ্বারপ্রান্তে আমরা।

এক প্রশ্নের জবাবে মামদানি বলেন,ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিষয়ে প্রশ্ন করা হলে মামদানি বলেন, আমি শহরের প্রাপ্য প্রতিটি ডলার আদায়ের জন্য লড়াই করতে মুখিয়ে আছি।

ডেমোক্র্যাট জোহরান মামদানি জনমত জরিপে স্পষ্টভাবে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়ার চেয়ে।

তিনি নির্বাচিত হলে নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র হবেন।

ভোটারদের আকৃষ্ট করতে মামদানি বিনামূল্যে শিশুসেবা, বাস ভাড়া বাতিলের প্রতিশ্রুতি দিয়ে। অন্যান্য নাগরিকসেবার পাশাপাশি বাসাভাড়ার ক্ষেত্রেও সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

রিপোর্টার্স ২৪/জয়




ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪