| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোদি একজন মহান ব্যক্তি, আমার বন্ধু—ভারত সফরের ইঙ্গিত ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ০৪:০৩:৩৪:পূর্বাহ্ন  |  ১৩০৯৭৯৯ বার পঠিত
মোদি একজন মহান ব্যক্তি, আমার বন্ধু—ভারত সফরের ইঙ্গিত ট্রাম্পের
ছবির ক্যাপশন: মোদি একজন মহান ব্যক্তি, আমার বন্ধু—ভারত সফরের ইঙ্গিত ট্রাম্পের

রিপোর্টার্স২৪ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  মহান ব্যক্তি ও বন্ধু  বলে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী বছরে ভারত সফরের সম্ভাবনা রয়েছে তার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবেই এই সফর হতে পারে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ওজন কমানোর ওষুধের দাম কমানো নিয়ে নতুন চুক্তি ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার দারুণ আলোচনা হয়েছে। তিনি রাশিয়া থেকে তেল কেনা প্রায় বন্ধ করে দিয়েছেন। তিনি আমার বন্ধু, এবং আমরা নিয়মিত কথা বলি। মোদি চান আমি ভারতে যাই। আমরা সেটি ঠিক করব, আমি যাবো।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদি একজন মহান ব্যক্তি, এবং আমি সেখানে (ভারতে) যাওয়ার অপেক্ষায় আছি। আগামী বছর ভারত সফরের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প বলেন,হ্যাঁ, এটা হতে পারে।

ট্রাম্প প্রশাসনের সময়ে ভারতের ওপর বাড়তি শুল্কারোপের কারণে দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিয়েছিল। গত আগস্টে নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, কোয়াড সম্মেলনে ভারত সফরে যাচ্ছেন না ট্রাম্প।

তবে এবার নিজ মুখেই ট্রাম্প ভারত সফরের ইঙ্গিত দেওয়ায়, কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্কের সেই জট শিগগিরই কাটতে পারে।


 রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪