| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্তি আলোচনার সময় আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৫

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ০৭:০৫:২২:পূর্বাহ্ন  |  ১২৯৮৮০৪ বার পঠিত
শান্তি আলোচনার সময় আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৫
ছবির ক্যাপশন: শান্তি আলোচনার সময় আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৫

রিপোর্টার্স২৪ ডেস্ক: তুরস্কে চলমান শান্তি আলোচনার মাঝেই পাকিস্তান হামলা চালিয়েছে আফগানিস্তানে, যার ফলে অন্তত পাঁচজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাকিস্তান-আফগান সীমান্ত এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সীমান্তবর্তী আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলা হাসপাতালের এক চিকিৎসক এ তথ্য এএফপিকে জানিয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন চার নারী ও এক পুরুষ, সবাই আফগানিস্তানের নাগরিক। আহতদেরও সবাই স্থানীয় বাসিন্দা। সীমান্তের পাকিস্তানি অংশে কেউ হতাহত হয়েছে কিনা এখনও তা নিশ্চিত নয়।

এই হামলা এমন সময়ে ঘটেছে যখন দুই দেশ শান্তি প্রতিষ্ঠার জন্য তুরস্কে আলোচনায় বসে আছে, যা উভয় দেশের মধ্যে নতুন উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে।


 রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪