| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাঙ্গেরিকে রুশ তেল কেনার গ্রিন সিগন্যাল ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ২৩:২৯:৫৭:অপরাহ্ন  |  ৩৬২০৩০৯ বার পঠিত
হাঙ্গেরিকে রুশ তেল কেনার গ্রিন সিগন্যাল ট্রাম্পের
ছবির ক্যাপশন: হাঙ্গেরিকে রুশ তেল কেনার গ্রিন সিগন্যাল ট্রাম্পের

রিপোর্টার্স২৪ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানকে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দেওয়ার বিষয়ে বিবেচনা করছেন।

শনিবার (৮ নভেম্বর) বিবিসি প্রতিবেদনে জানায়, হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প বলেন, ওরবানের জন্য অন্য উৎস থেকে তেল ও গ্যাস পাওয়া অত্যন্ত কঠিন। তাই কিছুটা ছাড় দেওয়া হতে পারে।

গত মাসে যুক্তরাষ্ট্র রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে এবং এসব কোম্পানি থেকে তেল কিনলে দেশগুলোর ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল। তবে বৈঠকের পর হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী এক্স-এ (পূর্বে টুইটার) জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের তেল ও গ্যাস ক্রয়ে ‘সম্পূর্ণ ও সীমাহীন ছাড়’ দিয়েছে।

ট্রাম্প আরও বলেন, হাঙ্গেরি ভৌগোলিকভাবে চ্যালেঞ্জের মুখে। কারণ তাদের সমুদ্রপথে প্রবেশাধিকার নেই। তবে স্থলবেষ্টিত নয় এমন দেশ যারা রুশ জ্বালানি কিনছে, তাদের বিষয়ে আমরা সতর্ক।

হাঙ্গেরি রুশ জ্বালানির ওপর নির্ভরতা বজায় রেখে মস্কোর সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে চায়। এর পাশাপাশি ওরবান আগামী এপ্রিলে নির্বাচনের আগে ভোটারদের সস্তা রুশ তেল প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪