| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইকুয়েডরের মাচালা কারাগারে দাঙ্গা, ৩১ বন্দির মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ০৪:০৮:২১:পূর্বাহ্ন  |  ১২৬১৭১৪ বার পঠিত
ইকুয়েডরের মাচালা কারাগারে দাঙ্গা, ৩১ বন্দির মৃত্যু
ছবির ক্যাপশন: ইকুয়েডরের মাচালা কারাগারে দাঙ্গা, ৩১ বন্দির মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের মাচালা কারাগারে দাঙ্গার ঘটনায় অন্তত ৩১ জন বন্দি নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, এদের মধ্যে ২৭ জন শ্বাসরোধে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কিছু বন্দি আহত হয়েছেন। খবর এএফপি।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার বিকেলে মরদেহ উদ্ধার করা হয়। এদিন সকালে সশস্ত্র দাঙ্গার সময় আরও চারজন নিহত হন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য যাচাইয়ের জন্য ফরেনসিক মেডিকেল টিম ঘটনাস্থলে কাজ করছে।

মাচালার কারাগারে ভোর ৩টার দিকে দাঙ্গা শুরু হয়। স্থানীয়রা দেয়ালের ভেতর থেকে গুলির শব্দ, বিস্ফোরণ এবং চিৎকার শুনেছেন। এরপর এলিট পুলিশ টিম তাৎক্ষণিকভাবে কারাগারে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারা কর্তৃপক্ষ জানায়, সহিংসতায় চারজন নিহত ও ৩৩ বন্দি এবং একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি এবং দাঙ্গা কি আন্তঃদলীয় সংঘর্ষ ছিল তা নিশ্চিত করা যায়নি।

ইকুয়েডরের কারাগারগুলো প্রায়ই প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী চক্রের সংঘর্ষের কেন্দ্র হয়ে থাকে। গত সেপ্টেম্বরের শেষের দিকে মাচালার একই কারাগারে এক সশস্ত্র সংঘর্ষে ১৩ বন্দি এবং একজন কারা কর্মকর্তা নিহত হয়েছিল।মাচালা কারাগারে এই দাঙ্গা ইকুয়েডরের কারাগারে অস্থিরতার নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪