দিল্লি প্রতিনিধি: ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার পাশের ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত ৮ হয়েছেন জন, আহত হয়েছেন প্রায় ২০ জন। এছাড়া এ ঘটনায় আশপাশে থাকা আরও কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে । আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
এদিকে বিস্ফোরণের পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
দিল্লি পুলিশের সূত্র জানায়, এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। এতে বহু মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের পর আশপাশে থাকা তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায়।
বিস্ফোরণস্থলের ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর সেখানে ব্যাপক সংখ্যক মানুষ ভিড় করেছেন এবং একাধিক গাড়ি আগুনে পুড়ছে। অন্য এক ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে একটি গাড়ির দরজা উড়ে গেছে। বিস্ফোরণে আহত কয়েকজনকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।
নয়াদিল্লির ফায়ার সার্ভিস বলেছে, লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়ার পর অগ্নিনির্বাপণকর্মীরা কাজ করছে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের অন্তত ২০টি ইউনিট কাজ করছে।
উল্লেখ্য, লাল কেল্লা ঘনবসতিপূর্ণ পুরনো দিল্লি এলাকায় অবস্থিত। এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
রিপোর্টার্স২৪/এসসি