| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র, প্রতিক্রিয়া জানাল ইরান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ১৭:৩৩:৩৫:অপরাহ্ন  |  ১২৬৭৬৬৭ বার পঠিত
ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র, প্রতিক্রিয়া জানাল ইরান


রিপোর্টার্স২৪ ডেস্ক : মেক্সিকোতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগকে ‘অযৌক্তিক ও হাস্যকর’ বলে প্রত্যাখ্যান করেছে ইরান।


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে এমন দাবি ওঠার পর তেহরান বলেছে, এটি ইরানের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার ‘রাজনৈতিক প্রচেষ্টা’ ছাড়া কিছু নয়।

সোমবার (১০ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘায়ি বলেন, আমরা মনে করি ইসরায়েল এমন এক হাস্যকর অভিযোগ এনে ইরানের সঙ্গে অন্যান্য দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে।


গত সপ্তাহে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছিলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্স ২০২৪ সালের শেষের দিকে মেক্সিকোতে ইসরায়েলের রাষ্ট্রদূত আইনাত ক্রানজ নেইগারকে হত্যার পরিকল্পনা করে। তারা বলেন, ষড়যন্ত্রটি নস্যাৎ করা হয়েছে এবং বর্তমানে কোনো হুমকি নেই, যদিও তারা কোনো প্রমাণ দেননি।


ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মেক্সিকোর নিরাপত্তা সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়ে বলে, ইরানের পরিচালিত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক মেক্সিকোতে ইসরায়েলের রাষ্ট্রদূতের ওপর হামলার চেষ্টা করেছিল, যা নিরাপত্তা বাহিনী ব্যর্থ করে দিয়েছে।


তবে মেক্সিকোর পররাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, আমাদের কাছে রাষ্ট্রদূতের ওপর কোনো হামলার চেষ্টার বিষয়ে কোনো তথ্য নেই। মেক্সিকো কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ব্যাহত করেনি।


মেক্সিকোতে ইরানের দূতাবাস এক বিবৃতিতে এই অভিযোগকে ‘বড় মিথ্যা ও গণমাধ্যমে হস্তক্ষেপের প্রচেষ্টা’ বলে উল্লেখ করে। এত বলা হয়, মেক্সিকোর স্বার্থের বিরুদ্ধে কিছু করা মানে আমাদের নিজেদের স্বার্থের বিরুদ্ধাচরণ করা।


বাঘায়ি বলেন, অভিযোগটি এতটাই হাস্যকর যে, আমাদের মনে হয়েছে এটি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ারও প্রয়োজন নেই।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪