| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, আমি নই: জেলেনস্কি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৫ ইং | ০৪:১৬:০৯:পূর্বাহ্ন  |  ১২৬০৯৫৮ বার পঠিত
বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, আমি নই: জেলেনস্কি
ছবির ক্যাপশন: জেলেনস্কি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, কিন্তু আমি না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক গঠনমূলক এবং আমেরিকার প্রতি ইউক্রেনের বন্ধুত্বপূর্ণ অবস্থান অপরিবর্তিত।

মঙ্গলবার (১১ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, গত অক্টোবরে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক ছিল স্বাভাবিক, ব্যবসায়িক ও ফলপ্রসূ।

তার ভাষায়, তিনি (ট্রাম্প) বৈঠকে কিছু ছুড়ে মারেননি, এটা নিশ্চিত। আমরা ইউক্রেনের প্রতিরক্ষা চাহিদা ও রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করার কৌশল নিয়ে আলোচনা করেছি।

জেলেনস্কি বলেন, বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটা সত্যি। কিন্তু আমি নই। আমরা আমেরিকার শত্রু নই, বরং বন্ধু—তাহলে ভয় পাব কেন?”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক কেবল সামরিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি “দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের” ভিত্তিতে গড়ে উঠেছে। আমেরিকান জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ২৭টি ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে ইউক্রেন। পাশাপাশি ইউরোপীয় মিত্রদের প্রতিও আহ্বান জানান, যাতে তারা নিজেদের প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে ধার দেয়।

ব্রিটেনের রাজা চার্লস সম্পর্কেও জেলেনস্কি প্রশংসা করেন। তিনি বলেন, রাজা চার্লস ইউক্রেন। যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ট্রাম্প তাকে অত্যন্ত সম্মান করেন।

রাশিয়ার সাম্প্রতিক হামলায় ইউক্রেনজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যেই কিয়েভের মারিনস্কি প্রাসাদে এই সাক্ষাৎকারটি দেন জেলেনস্কি। প্রাসাদে তখনও বিদ্যুৎ ছিল না। তবু হাসিমুখে তিনি বলেন, এটাই আমাদের বাস্তবতা, বিদ্যুৎ কখনো থাকে, কখনো থাকে না।

তিনি রাশিয়াকে ইউরোপের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালানোর অভিযোগ এনে সতর্ক করেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো সহায়তাই যথেষ্ট নয়। ইউক্রেনে আক্রমণ চলাকালেই মস্কো অন্য ইউরোপীয় দেশেও নতুন করে হামলা চালাতে পারে।

রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম ইউক্রেনের দুটি পারমাণবিক কেন্দ্রসহ বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সেন্টরএনারগো জানিয়েছে, হামলার পর তাদের উৎপাদন প্রায় “শূন্যে নেমে এসেছে।”


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪