| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্ত্রাসী হামলার পর উত্তেজনা চরমে

আফগানিস্তানে ফের হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ০৫:০৩:০৬:পূর্বাহ্ন  |  ১২৯২৯১৭ বার পঠিত
আফগানিস্তানে ফের হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

রিপোর্টার্স২৪ ডেস্ক: পাকিস্তান মনে করছে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে অভিযান চালানোর সম্ভাবনা অস্বীকার করা যাচ্ছে না। ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে মর্মান্তিক সন্ত্রাসী হামলার পর এই মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি আফগান তালেবান সরকারকে অভিযোগ করে বলেছেন, পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারা আশ্রয় দিচ্ছে।

জাতীয় গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, গত দুই দিনে পাকিস্তানে দুইটি বড় সন্ত্রাসী হামলা ঘটেছে। একটি দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজে এবং অপরটি রাজধানী ইসলামাবাদের ভিতরে। দুটি বিস্ফোরণেই ব্যাপক প্রাণহানি ও আহতের ঘটনা ঘটায় দক্ষিণ এশিয়ার পরমাণু ক্ষমতাসম্পন্ন দেশটিতে চরম উত্তেজনা বিরাজ করছে।

জিও নিউজের অনুষ্ঠান আজ শাহজেব খানজাদা কে সাথ এ প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, এসব হামলার পর সীমান্ত পার হয় ।আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাবেনা। তিনি আফগান তালেবানের হামলার নিন্দাকে অবিশ্বাসযোগ্য বলে প্রত্যাখ্যান করে বলেন, তালেবানের আশ্রয়ে থাকা গোষ্ঠীগুলোই বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে।

আসিফ আরও বলেন, যদি ভারত বা আফগানিস্তান কেউ দুঃসাহস দেখায়, পাকিস্তানও সমান জবাব দেবে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান কখনো আগ্রাসন শুরু করবে না। তবে তাদের ওপর যদি কোনো হামলা করে, তা হলে কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে।

ইসলামাবাদের আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ৩০ এর বেশি আহত হয়েছেন—এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে (এক্স) পোস্ট করে আসিফ লিখেছেন, আমরা এক ধরনের যুদ্ধের মধ্যে আছি। যারা ভাবছে পাকিস্তান শুধু সীমান্তেই লড়ছে, ইসলামাবাদের এই হামলা তাদের চোখ খুলে দেবে। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইটি পুরো পাকিস্তানের লড়াই এবং সেনাবাহিনীর ত্যাগই জনগণকে নিরাপত্তা বোধ করায়।

হামলার পর দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী আফগান তালেবান সরকারের সঙ্গে আলোচনার সাফল্য নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, কাবুলের নেতৃত্ব চাইলে পাকিস্তানে সন্ত্রাস রোধ করতে পারে। কিন্তু ইসলামাবাদের ওপর হামলায় যে বার্তা এসেছে, তা কাবুল থেকেই এসেছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।

রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, পাকিস্তান আগেই এমন হামলার আশঙ্কা করেছিল এবং ইসলামাবাদের এ ঘটনার মাধ্যমে স্পষ্ট বার্তা গেছে—“তোমাদের সব অঞ্চলই আমাদের নাগালের মধ্যে।” তিনি পুনরাবৃত্তি করে বলেন, পাকিস্তান সীমান্ত বা শহর—কোনো জায়গায়ই সন্ত্রাস সহ্য করবে না এবং প্রতিটি হামলা কঠোরভাবে মোকাবিলা করবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪