| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন উপদেষ্টাকে বিদায় করার আহ্বান ফারুকের

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৫৮৮৬৮ বার পঠিত
তিন উপদেষ্টাকে বিদায় করার আহ্বান ফারুকের
ছবির ক্যাপশন: জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

স্টাফ রিপোর্টার :

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব নিয়ে তিন উপদেষ্টাকে বিদায় করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

শুক্রবার (২৩ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এ আহ্বান জানান তিনি।

ফারুক বলেন, ‘গত পরশু দেখলাম দেড়শ লোক নিয়ে এনসিপি নির্বাচন কমিশনের পদত্যাগের জন্য প্রতিবাদ সমাবেশ করেছে। সাম্য হত্যার প্রতিবাদ করে যাচ্ছে ছাত্রদল। সবাই ইউনূস সরকারের কাছে দাবি পেশ করছে।’

 তিনি আরও বলেন, ‘গতকাল আমি সব থেকে মনে কষ্ট পেয়েছি, যে দেশে থাকবে গণতন্ত্র, যে দেশে থাকবে সুষ্ঠু নির্বাচন, সেই দেশে এমন কিছু রাজনৈতিক দল ছিল যারা জনগণের সব আশা নষ্ট করেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে পারিবারিক সম্পদে পরিণত করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে।’ 

ড. ইউনূসকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনি ব্যক্তিগত ইউনূস নন, আপনি জনগণের। আপনি বলেছেন পদত্যাগ করতে চাই, এসব দেখে আমার মন খারাপ হয়েছে।’ 

প্রশ্ন রেখে জয়নুল আবদীন ফারুক বলেন, ‘আপনাকে কেন বসিয়েছিলাম। ৯ মাস আপনি কী করলেন? আপনার না পারার কারণ জানতে চাই? আমরা চাই না আপনার পদত্যাগ। একটি নির্বাচনের রোডম্যাপ দেয়া হচ্ছে না। কাদের কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হলো না?’ 

তিনি আরও বলেন, ‘এই অস্থিরতার মূল হোতা কারা? কারা নির্বাচন পেছাতে চাচ্ছে। আপনি (প্রধান উপদেষ্টা) বলেছেন জুলাইতে নির্বাচন হবে। রোডম্যাপটা দিলেই তো সবাই আপনার সঙ্গে বসতে পারত। তাহলে কেন রোডম্যাপ এখনো দিলেন না? যে সংস্কার  নির্বাচনকে বিলম্বিত করে এবং আপনাকে অস্থির করে তোলে-এমন সংস্কার করবেন না।’


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪