রিপোর্টার্স২৪ডেস্ক : চিকিৎসা গবেষণা ও সেবার মান উন্নয়নে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এনআইবির মহাপরিচালক অধ্যাপক ড. মো. সগীর আহমেদ এবং বিএমইউর উপাচার্য প্রফেসর ডা. মো. শাহিনুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, এ চুক্তির মাধ্যমে উন্নত গবেষণা ও চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর ফলে জনগণের স্বাস্থ্যসেবা আরও মানসম্মত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় বিএমইউর সহ-উপাচার্য অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারসহ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি