| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে : ইনকিলাব মঞ্চ

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৪৩৬৫৪ বার পঠিত
এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে : ইনকিলাব মঞ্চ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাইকে কুক্ষিগত করেছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। তিনি বলেছেন, এনসিপির ভুল তিনটা। এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে, তাদের অনেকেই দুর্নীতিগ্রস্ত হয়েছে এবং এই ঐক্য মূলত নষ্ট করেছে এনসিপি।

শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা মাহফুজ আলমের উদ্দেশে হাদী বলেন, মন চাইলেই পোস্ট দেয়। তিন ঘন্টা পর ডিলেট করে দেয়। পরে এসে ক্ষমা চায়। ভাই, আপনি যদি আবেগী হন তাহলে নাটক করেন, আর্ট করেন। আপনাকে উপদেষ্টা হতে কে বলেছে?

হাদী বলেন, জুলাই ঘোষণাপত্র না হলে জুলাই শহীদ পরিবার কিংবা যারা এই আন্দোলনে শরিক হয়েছে তাদেরকে ভারত আর আওয়ামী লীগ কচুকাটা করবে। জুলাই ঘোষণাপত্র হলে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর হবে। এ সরকারের মধ্যে যারা আওয়ামী লীগকে চায় তাদের নৈতিক পরাজয় হয়েছে নিষিদ্ধের মাধ্যমে। তাদের চূড়ান্ত পরাজয় হবে জুলাই সনদ তৈরি হলে।

তিনি আরও বলেন, সরকার ও সেনাবাহিনী এ মুহূর্তে মুখোমুখি অবস্থান করছে। সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে সেটি স্পষ্ট একটি রাজনৈতিক বক্তব্য। বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অফিসার আওয়ামী লীগের সুবিধাভোগী।

সেনাপ্রধানের উদ্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, বর্তমান সেনাপ্রধান আপনি এভাবে রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না। সম্ভবত আমাদের সেনাবাহিনী একটি ইন্সটিটিউশনালি একটা সিদ্ধান্ত নিয়েছে, যে দলই আগামীতে ক্ষমতায় আসবে তাদেরকে সেনাবাহিনীকে বলে আসতে হবে।

শরিফ ওসমান বলেন, এই সরকারের মধ্যে কেউ কেউ ৫ বছর ক্ষমতায় থাকতে চান। এইটায় এই সরকারের বড় দায়। ড. ইউনূসের পরিচয় ব্যবহার করে তারা ক্ষমতায় থাকতে চায়। এই সরকারৈর মধ্যে ইতোমধ্যেই অনেকে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা কেন জুলাইয়ের রাজনীতি করলেন না? আমরা এনসিপিকে পরে ধরবো। আপনারা বলুন যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে, না হয় ঢাকা শহর অচল করে দিতে হবে।

এই সরকারে একজন স্যূটকেস গুছিয়ে বসে আছেন যিনি অপেক্ষা করছেন- ড. ইউনূস পদত্যাগ করলেই তিনি প্রধান উপদেষ্টা হবেন বলেও মন্তব্য করেন হাদী। বর্তমান সরকারকে পুনর্গঠন করে একটি জাতীয় সরকার গঠনের আহ্বান জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪