| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে আমরা কোনো সংকট দেখছি না: আমীর খসরু

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৪৫৬৫৩ বার পঠিত
দেশে আমরা কোনো সংকট দেখছি না: আমীর খসরু
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বিএনপি দেশে কোনো সংকট দেখছে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোথায় সংকট, আমরা তো কোনো সংকট দেখছি না।

শনিবার (২৪ মে) রাজধানীর নিকুঞ্জে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আবারও ডিসেম্বর থেকে জুনে নির্বাচনের, কথা বলা’- এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আমীর খসরু বলেন, ডিসেম্বরে যেতে হবে কেনো, ডিসেম্বরের আগেও তো হতে পারে, তাই না? 

প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গটির প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এগুলো কোনো আলোচনার বিষয় নয়, আলোচনার বিষয় হচ্ছে- দেশে আমরা যত দ্রুত গণতন্ত্রের পথে এগিয়ে যাবো, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাব, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ও সংসদ হবে। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। যার জন্য গত ১৬ বছর দেশের মানুষ যে ত্যাগ স্বীকার করছে, তার অপেক্ষায় দেশের জনগণ আছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের সন্তুষ্টির ব্যাপার না, যে জন্য মানুষ ত্যাগ স্বীকার করেছে, জনগণের সন্তুষ্টির জন্য রাজনীতি, আমাদের রাজনীতি জনগণের সন্তুষ্টি। জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজনীতি করি।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে যাবো। দেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে, কিভাবে আমরা দ্রুত সময়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসবো, এটাই হচ্ছে মুখ্য বিষয়। সেটাকে এগিয়ে নিতে আমরা কত তাড়াতাড়ি নির্বাচনের দিকে যেতে পারব। আর গণতান্ত্রিক ব্যবস্থায় যদি যেতে হয়, সেটি তো নির্বাচন ব্যতীত সম্ভব না। এটার উপরে আমাদের আলোচনা হবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪