| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিনজন বিপজ্জনক উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে : ইশরাক

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৪৫২৯৩ বার পঠিত
তিনজন বিপজ্জনক উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে : ইশরাক
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করা তিনজন উপদেষ্টাকে ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘বিপজ্জনক’ উল্লেখ করে তাদের পদত্যাগ চেয়েছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন।

শনিবার (২৪ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ইশরাক হোসেন পোস্টে লেখেন, তিনজন অনিরপেক্ষ এবং বিপজ্জনক উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, এমন একটি মুচলেকায় স্বাক্ষর করতে হবে।

নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে তিনি বলেন, এটি আলোচনা সাপেক্ষ নয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে যাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো হুমকি সম্পর্কে আরও তথ্য উদঘাটন করা যায়।

যদিও ইশরাক হোসেন এই অভিযোগ কাদের বিরুদ্ধে করেছেন, পোস্টে তা উল্লেখ করেননি।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪