| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে অনেক সমস্যার সমাধান হবে: জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৫২৪৯৬ বার পঠিত
সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে অনেক সমস্যার সমাধান হবে: জামায়াত আমির
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, বিভিন্ন ব্লকেডসহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যে অস্থিরতা দেখা দিয়েছিল, আপাতত দৃষ্টিতে তা কিছুটা কেটেছে। আমরা এর স্থায়ী নিষ্পত্তি চাই। আমরা মনে করি যে দুইটা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে—একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আরেকটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। এই দুইটাই অতিব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি।

জামায়াত আমির বলেন, সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এখন করা সম্ভবও না। মাত্র পাঁচটি সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছেন। এতটুকু নিষ্পত্তি করা দরকার সন্তোষজনকভাবে।

উপদেষ্টাদের পদত্যাগ ইস্যুতে জামায়াত আমির জানিয়েছেন, জামায়াতে ইসলামী কারও কোনো পদত্যাগ চায়নি। প্রয়োজন অনুভব করলে সেবিষয়ে জানানো হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের মাধ্যমে পুরো অস্থিরতা দূর হবে বলে আমরা আশাবাদী। বিএনপি তাদের মতামত দিয়েছে। আমরা আমাদের মতামত দিয়েছি।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা আমাদের কথা গভীর মনোযোগ সহকারে শুনেছেন এবং তিনি বলেছেন, দেশ আমাদের সবার। তিনি দেশে একটি সুন্দর নির্বাচন দেখতে চান। তিনি যেনতেন নির্বাচন দেখতে চাননা। সব দলের কথা শুনে তিনি একটি সময়োপযোগী সিদ্ধান্ত জানাবেন বলে আমরা মনে করি।

তিনি বলেন, সাড়ে ১৫ বছর মানুষ তিনটি নির্বাচনে তার ভোটের অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে, এবার তারা নিঃসংকোচে নিজেরা সেই অধিকার প্রয়োগ করতে চায়।

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ উপস্থিত ছিলেন।



রিপোর্টার্স/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪