| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘থিঙ্ক ব্যাক টু ৩৬ জুলাই’ অনলাইন ক্যাম্পেইন ঘোষণা ছাত্রশিবিরের

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৪১৮৪৩ বার পঠিত
‘থিঙ্ক ব্যাক টু ৩৬ জুলাই’ অনলাইন ক্যাম্পেইন ঘোষণা ছাত্রশিবিরের
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : জাতীয় ঐক্য সমুন্নত রাখতে ‘থিঙ্ক ব্যাক টু ৩৬ জুলাই’ নামে সপ্তাহব্যাপী একটি অনলাইন ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (২৪ মে) থেকে আগামী ৩০ মে পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ সময় আন্দোলনের ছবি ও ভিডিও শেয়ার করার আহ্বান করেছে সংগঠনটি।

ছাত্র সংগঠনটি বলছে, এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলোকে স্মরণ করে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ জানান, এ উপলক্ষ্যে ছাত্রশিবির সব শ্রেণি-পেশার মানুষকে জুলাইয়ের স্মৃতিচারণামূলক লেখনী, বক্তব্য, ছবি, ভিডিও এবং অন্যান্য কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় প্রচার করে ক্যাস্পেইনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে।

ইতোমধ্যে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে করণীয় নির্ধারণে আলোচনা চলমান রয়েছে।

ছাত্রশিবির মনে করে, জুলাইয়ের স্মৃতি রোমন্থন পুনরায় জাতিকে আসন্ন সংকট নিরসনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে অনুপ্রেরণা যোগাবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪