| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৭২ জন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ১২:৩১:৩৩:অপরাহ্ন  |  ৯৭২৪১৭ বার পঠিত
ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় মৃত্যু নেই,   হাসপাতালে ভর্তি ৫৭২ জন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭২ জন। 

শনিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৩২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ৫৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯১ হাজার ২২২ জন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯৩ হাজার ৭৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭৭ জনের।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪