| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসির নিবন্ধন চায় সাকা চৌধুরীর এনডিপি

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৫ ইং | ১৩:৪৭:২৪:অপরাহ্ন  |  ১৭৩৩০৫৯ বার পঠিত
ইসির নিবন্ধন চায় সাকা চৌধুরীর এনডিপি
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী প্রতিষ্ঠিত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিবন্ধন চেয়েছে।

রোববার (২৫ মে) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এ নিয়ে বৈঠক করে দলটির একটি প্রতিনিধিদল।

বৈঠকের পর এনডিপি চেয়ারম্যান মো. আবু তাহের সাংবাদিকদের বলেন, ইসির সঙ্গে আমাদের আলাপ হয়েছে। আমাদের অতীতের নিবন্ধনের আবেদন স্বৈরাচার সরকার যে-সব কারণে দেয়নি, সেগুলো আমরা খোলাসা করে আলোচনা করেছি।

তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী এই দলের মহাসচিব থাকার কারণেই মূলত দলের রেজিস্ট্রেশন দিচ্ছিল না, যদিও নির্বাচন কমিশনের সব ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করেছি।

এনডিপি চেয়ারম্যান বলেন, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে আমাদের সব নেতাকর্মী সড়কে ছিল, আন্দোলনে ঐক্যবদ্ধ ছিল, এই বিষয়গুলো আমরা ইসিকে জানিয়েছি। আমরা চাচ্ছি, এনডিপি যেহেতু একটি জাতীয় গণতান্ত্রিক দল, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন-সংগ্রামে ছিলাম, আমরা এখন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চাচ্ছি।

এ সময় এনডিপির মহাসচিব আব্দুল্লাহ হারুন সোহেল, প্রেসিডিয়াম মেম্বার মুসা মণ্ডল, জামিল আহমেদ, মিজানুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠা পাওয়ার পর ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজা পাবনা-২ আসন থেকে ও চট্টগ্রাম-৬ আসন থেকে মহাসচিব সালাহ উদ্দিন কাদের চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে সাকা চৌধুরী নির্বাচিতও হন। দলটি বাঘ প্রতীকে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেয়। এদিকে ১৯৯৬ সালে সাকা চৌধুরী বিএনপিতে যোগ দেন।

২০০৮ সালে নির্বাচন কমিশন প্রথমবারের মতো নিবন্ধন প্রথা চালু করে। সে সময় এনডিপি নিবন্ধনের জন্য আবেদন করলেও তা বাতিল করে দেয় ইসি।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪