নিজস্ব প্রতিবেদক: শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান ওরফে বিপুকে হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩-এর একটি দল।
মাহফুজুরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
রিপোর্টার্স২৪/নাইম