| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহী বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৩, ২০২৬ ইং | ২৩:৫৮:১১:অপরাহ্ন  |  ৪১৫ বার পঠিত
রাজশাহী বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, রাজশাহী অঞ্চলের সাংগঠনিক অবস্থা, ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা, এলাকার উন্নয়ন এবং তৃণমূলের সার্বিক পরিস্থিতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, রাজশাহী বিভাগ, জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বিষয়াদি নিয়ে দলের চেয়ারম্যান বৈঠক করেছেন। এটি ধারাবাহিক বৈঠকের অংশ।

দলের তৃণমূলকে আরও সুসংগঠিত করা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে নেতাদের সঙ্গে আলোচনা করতেই এ সভার আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪