শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জালের বিরুদ্ধে অভিযান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগষ্ঠ) শেরপুর সদর উপজেলার কামারের চর বাজারে অভিযান পরিচালনা করে। নিষিদ্ধ চায়না দুয়ারী ১৫,০০০ মিটার জাল জব্দ করা হয় এবং পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি), শেরপুর সদর এবং জেলা মৎস্য বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
একই অভিযানে শেরপুর ঝিনাইগাতী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক অভিযানে আরো ১৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ২০০০ মিটার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ ও বিনষ্ট করা হয়।
শেরপুর জেলা প্রশাসন এবং জেলা মৎস্য অধিদপ্তরের নিয়মিত অভিযান পরিচালিত। এসব অভিযানে লাখ লাখ টাকার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে এবং আইন অমান্যকারীদের জরিমানা করা হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব