| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি নেতাকে হত্যার ঘটনায় জামায়াতের নিন্দা

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৫ ইং | ০৯:৪৩:০৮:পূর্বাহ্ন  |  ১৭৩৫৪৪৯ বার পঠিত
বিএনপি নেতাকে হত্যার ঘটনায় জামায়াতের নিন্দা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধনকে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সোমবার (২৬ মে) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে তিনি বলেন, গত রাত ১২টার দিকে রাজধানী ঢাকার বাড্ডা থানার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধনকে দুর্বৃত্তরা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরও বলেন, যে কোনো হত্যাকাণ্ড অত্যন্ত নিন্দনীয়। দেশের নাগরিকদের জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব। আমরা আশা করি সরকার জনগণের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

নিহত কামরুল আহসান সাধনের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪