| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের সকল সংকটে তরুণরা জাতিকে পথ দেখিয়েছে : যুবদল সভাপতি

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৫ ইং | ০৯:৫১:৪২:পূর্বাহ্ন  |  ১৭২৯১১৮ বার পঠিত
দেশের সকল সংকটে তরুণরা জাতিকে পথ দেখিয়েছে : যুবদল সভাপতি
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচারবিরোধী গণআন্দোলনসহ দেশের সকল সংকটে তরুণ প্রজন্ম জাতিকে পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

সোমবার (২৬ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির তিন অঙ্গসহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

যুবদল সভাপতি বলেন, বাংলাদেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই তরুণরা ছিলেন অগ্রসারির শক্তি। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচারবিরোধী গণআন্দোলন কিংবা ভোটের অধিকার প্রতিষ্ঠা প্রতিটি লড়াইয়ের কেন্দ্রে ছিলেন তারুণ্যের সাহস, আত্মত্যাগ ও নেতৃত্ব। সেই গৌরবোজ্জ্বল ধারাবাহিকতায়, রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানেও তরুণরাই ছিলেন অগ্রণী ভূমিকায়। ইতিহাস আমাদের দেখিয়েছে, যখনই দেশ সংকটে পড়েছে, তরুণরাই এগিয়ে এসে জাতিকে পথ দেখিয়েছে। বিএনপি এই ঐতিহাসিক সত্যকে সম্মান করে এবং বিশ্বাস করে, তরুণ প্রজন্মই এই দেশের ভবিষ্যৎ নীতিনির্ধারক ও গণতান্ত্রিক কাণ্ডারি।

লিখিত বক্তব্যে যুবদল সভাপতি বলেন, বিএনপি সবসময়ই একটি তারুণ্যনির্ভর রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়- তারা গণতন্ত্র রক্ষার সংগ্রামের সম্মুখভাগ এবং ভবিষ্যতের রাষ্ট্রচিন্তার ধারক। আমাদের চলমান সকল কর্মসূচি সেই ঐতিহ্যের ধারাবাহিকতায়, তরুণদের রাষ্ট্র গঠনের অংশীদার হিসেবে গড়ে তোলার নিরন্তর প্রয়াস।

সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে এক কোটি তরুণের কর্মসংস্থান করবে।

আগামী ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশটি অনুষ্ঠিত হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এর আগেরদিন ২৭ মে তারুণ্যর ভাবনা জানতে অনুষ্ঠিত হবে সেমিনার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪