| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংস্কৃতি বিকাশে নতুন প্রকল্পের আশ্বাস আমির খসরুর

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৫ ইং | ১০:২৭:১৩:পূর্বাহ্ন  |  ১৭২৯০৩৮ বার পঠিত
সাংস্কৃতি বিকাশে নতুন প্রকল্পের আশ্বাস আমির খসরুর
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমি আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি আমাদের একটা প্রজেক্ট আছে প্রজেক্ট এর নাম হবে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মধ্যে বাংলাদেশের যত সংস্কৃতি, বাংলাদেশের যত গান আছে; পল্লী গান বাউল গান আমরা এগুলোকে মেইন স্ট্রিমে নিয়ে আসবো। আমাদের জীবনে এগুলো এক সময় যে প্রভাব রাখতো এখন রাখে না। কারণ আমরা এগুলোকে মেইন স্ট্রিমে রাখতে পারিনি। এবং এই গানগুলোকে আমাদের মেইন স্ট্রিমে আনতে হবে।

সোমবার (২৬ মে) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমির খসরু  বলেন, বাঙালি মুসলমানদের জীবনে, বাঙ্গালীদের জীবনে কাজী নজরুল ইসলামের লেখার যে প্রভাব এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যখন অনেক বড় বড় কবিরাও তাদের অবস্থান পরিষ্কার করে নাই তখন উনি উনার অবস্থান পরিষ্কার করেছেন। জেল খেটেছেন, কারার ঐ লৌহ কপাট এটা তো ভোলার কিছু নয়। এটা আজীবনের একটা কবিতা গান আমাদের মনে গেঁথে আছে। শেখ হাসিনার আন্দোলনের বিভিন্ন সময় আমরা এই গান কতবার গেয়েছি।

তিনি বলেন, আমি অনেক বেশি আনন্দিত তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সম্মান দেওয়া হয়েছে। উনি  খুব ভালো একটা জায়গা কবরস্থ হয়েছেন। তবে উনার সাহিত্যচর্চা আমরা মনে হয় সেভাবে আনতে পারিনি। এটা মনে হয় আমাদের ব্যর্থতা। আমরা পড়াই না, পড়তে চাই না, পরিবারও পড়তে চায়না। স্কুলেও পড়ে না সামাজিকভাবেও আলোচিত হয় না, সংস্কৃতিতেও কোন প্রভাব নাই। এটা সত্যি কথা, আমরা এটা পারিনি। আমি একটা কথাই বলবো এই বিষয়গুলোতে আমাদের মনোযোগী হতে হবে। 

বিএনপির এই নেতা বলেন, দেশ একটা বড় পরিবর্তনের দিকে যাচ্ছে। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে দেশ একটা নতুন পরিবর্তনের দিকে যাচ্ছে। এই পরিবর্তনের মধ্যেও কিন্তু আমাদের সংস্কৃতি কিভাবে আগাবে আগামী দিনে এটা আমাদের নির্ধারণ করতে হবে। আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদের নির্ধারণ করতে হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ূন কবির বেপারীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ড. সুকমল বড়ুয়া, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বাংলাদেশ সংবাদপত্র এডিটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যকার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪