| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ১১:৩৬:১৫:পূর্বাহ্ন  |  ৪২০৬৩৪ বার পঠিত
যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে: তারেক রহমান

স্টাফ রিপোর্টার: দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে পরিকল্পনার প্রয়োজন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, যেকোনো মূল্যে দুটি বিষয়ের লাগাম টেনে ধরতে হবে। এক হলো দুর্নীতি এবং আরেকটি আইনশৃঙ্খলা পরিস্থিতি।

রোববার (৭ ডিসেম্বর) বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরস্থিতি ভালো করতে হবে। না হলে দেশের ক্ষতি হয়ে যাবে। দেশে দুর্নীতির লাগাম টানতে পারে শুধু বিএনপি। অতীতে বিএনপি দুর্নীতির লাগাম টেনেছে, ভবিষ্যতেও পারবে।

তিনি বলেন, বিভিন্ন সময়ে দেশ যখন সংকটের মধ্য দিয়ে গিয়েছে, তখন বিএনপি ধীরে ধীরে অবস্থার উন্নতি করেছে। দেশকে স্বাধীন করার জন্য লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছেন। সেই দেশকে গড়তেও কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে।

স্বৈরাচার যেভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, একটি দল এখন একইভাবে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সেই দলের দুইজন বিএনপির আমলে মন্ত্রী ছিলেন। তারা সিনিয়র মানুষ, তারা গত হয়েছেন। তারা বেগম খালেদা জিয়ার ওপর শেষ দিন পর্যন্ত আস্থা রেখেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কারণে। এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি আরও অভিযোগ করেন, প্রতিটি ক্ষেত্রে এখন অরাজকতা বিরাজ করছে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, সামনে অনেক কঠিন সময় আসছে। প্রত্যেকটি ক্ষেত্রে একটি অরাজকতা বিরাজ করছে। দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে হলে পরিকল্পনা থাকতে হবে।

তারেক রহমান আরও বলেন, যারা বলে অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন, মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে—কীভাবে তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে।

রাজনীতির ময়দানে রাজনীতির টিকিট দেওয়া প্রসঙ্গে তারেক রহমান বলেন, বেহেশত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এগুলো যারা বলে তারা শিরক করছে। পরকালে কে কোথায় যাবে, তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সৃষ্টিকর্তার।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪