| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৬ ইং | ২২:৪৫:৩০:অপরাহ্ন  |  ৬৬৭ বার পঠিত
বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, বর্তমান অস্থির বিশ্বে বুদ্ধের মহান অহিংসা বাণীই শান্তি ফিরিয়ে আনতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মিরসরাইয়ে বৌদ্ধ সম্প্রদায়ের ভিক্ষু, ধর্মীয় প্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার প্রতিটি বৌদ্ধ বিহারে তিন লাখ টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন এমপি নুরুল আমিন। 

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি প্রিয়ানন্দ মহাথের সভাপতিত্ব এবং অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বিজয় বড়ুয়া সঞ্চালনায় করেন।

বক্তব্যে এমপি নুরুল আমিন বলেন, ৫ আগস্ট-পরবর্তী অস্থির সময়ে মিরসরাইয়ের বিভিন্ন বৌদ্ধ গ্রামে বৌদ্ধ বিহার ও বৌদ্ধ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে তার নির্দেশনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাধারণ কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেছেন।

সভায় লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পুষ্পেন্দু বড়ুয়া স্বাগত বক্তব্য দেন। সভায় আরো বক্তব্য দেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব পুলক কান্তি বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের কনসালট্যান্ট চিকিৎসক বিপ্লব কুমার বড়ুয়া, দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের এবং শাসনবংশ মহাথের। এ ছাড়া উপজেলার পাঁচটি বৌদ্ধ গ্রামের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

প্রসঙ্গত, গত জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাইয়ের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ধানের শীষ প্রতীকে সমর্থন জানিয়ে তাকে বিজয়ী করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নুরুল আমিন। একই সঙ্গে উপজেলার প্রতিটি বৌদ্ধ বিহারে তিন লাখ টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

মতবিনিময় সভায় বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় তুলে ধরেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪