| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঁচ বছরের জন্য নিবন্ধন পেল ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা।

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ১১:৪১:০২:পূর্বাহ্ন  |  ৪০৮৮৬২ বার পঠিত
পাঁচ বছরের জন্য নিবন্ধন পেল  ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা।

রিপোর্টার্স২৪ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশীয় নির্বাচন পর্যবেক্ষকদের নতুন তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্তভাবে মোট ৮১টি সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা এ তথ্য জানায়।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৭৩টি স্থানীয় সংস্থার নাম প্রাথমিকভাবে তালিকাভুক্ত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। ওই বিজ্ঞপ্তিতে উক্ত সংস্থাগুলোর বিরুদ্ধে যেকোনো অভিযোগ, দাবি বা আপত্তি ২০ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জমা দিতে বলা হয় এবং প্রমাণসহ অভিযোগ দাখিলের নির্দেশনা দেওয়া হয়।

দাবি-আপত্তি যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ৬৬টি সংস্থা চূড়ান্ত অনুমোদন পায়। এসব সংস্থা ৬ নভেম্বর ২০২৪ থেকে ৫ নভেম্বর ২০৩০ পর্যন্ত ইসির নিবন্ধনের আওতায় থাকবে।

পরবর্তী ধাপে আরও ১৫টি সংস্থা যাচাই শেষে অনুমোদন লাভ করে। তাদের নিবন্ধনের মেয়াদ নির্ধারিত হয়েছে ৪ ডিসেম্বর ২০২৪ থেকে ৩ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত।

ইসির তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ধারা ১৬ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো পর্যবেক্ষক নিবন্ধন প্রক্রিয়া চালু করে কমিশন। তখন ১৩৮টি সংস্থা নিবন্ধন পায় এবং ওই নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেয় ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন দেশি পর্যবেক্ষক।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩৫টি সংস্থার ৮,৮৭৪ জন পর্যবেক্ষক ভোট কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ১১৮টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮১টি সংস্থার প্রায় ২৫,৯০০ জন পর্যবেক্ষক মাঠে ছিলেন।
আর ২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ৯৬টি সংস্থার মধ্যে প্রায় ৮০টি সংস্থার ২০,২৫৬ জন পর্যবেক্ষক যুক্ত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪