| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক প্রতিমন্ত্রী এনামুরের আয়কর নথি জব্দের আদেশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ০৮:৫৪:১৫:পূর্বাহ্ন  |  ৪০৩৪৩৯ বার পঠিত
সাবেক প্রতিমন্ত্রী এনামুরের আয়কর নথি জব্দের আদেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: দুর্নীতির মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ আদেশ দেন।

দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহার রুমি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সরকার এনামুর রহমানের আয়কর নথি জব্দের আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার সম্পদ অর্জন ও দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার ১৮ টাকা সন্দেহজনক জমা এবং ৬ কোটি ২৬ লাখ ৮ হাজার ৪৮৭ টাকা সন্দেহজনক উত্তোলনসহ মোট ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

দুদক জানায়, মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে এনামুর রহমানের শুরু থেকে ২০২৪–২৫ করবর্ষ পর্যন্ত সকল আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা জরুরি, যা ঢাকার কর অঞ্চল–১০ এ সংরক্ষিত রয়েছে। এ জন্য আদালতের অনুমোদন প্রয়োজন ছিল।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪