| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৬ ইং | ১০:৫০:৫৬:পূর্বাহ্ন  |  ১৭৮ বার পঠিত
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়া প্রতিনিধি: আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন-পরবর্তী সময়ে এটি হবে তাঁর প্রথম কুষ্টিয়া সফর। সফরকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন এবং জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করার কথা রয়েছে। এ ছাড়া একই দিন কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিলস লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

দীর্ঘদিন ধরে নানা সংকটে থাকা কুষ্টিয়ার এই দুটি ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠানকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে প্রতিষ্ঠান দুটির উন্নয়ন ও পুনরায় উৎপাদনমুখী অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে প্রধানমন্ত্রীর সফর সফল করতে মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভা আহ্বান করা হয়েছে।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা আশাবাদী।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪