| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভালুকা-ত্রিশাল শিল্পাঞ্চলে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৬ ইং | ১১:২১:০৫:পূর্বাহ্ন  |  ১১৩ বার পঠিত
ভালুকা-ত্রিশাল শিল্পাঞ্চলে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

রিপোর্টার্স২৪ ডেস্ক: ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) এসব এলাকায় দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, শিল্পাঞ্চলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তারা দায়িত্ব পালন করবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪