| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে কিছুই করার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ০৮:৫৮:৩৪:পূর্বাহ্ন  |  ১১৫৮৭৭৯ বার পঠিত
শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে কিছুই করার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মাধ্যমে বাংলাদেশে ফেরত না দিলে দেশের পক্ষ থেকে কিছুই করার সুযোগ নেই।

বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, শেখ হাসিনা ইস্যুতে ভারতকে রাজি করাতে হবে, নতুবা তাকে ফেরত পাঠাতে চাইতে হবে। রাজি না হলে আমরা আর কিছুই করতে পারব না। আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি, এর বেশি কিছু করার নেই। তবে তৃতীয় দেশে পাঠানোর কোনো কূটনৈতিক তথ্য নেই।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মানবাধিকার ইস্যুতে আর কোনো বিদেশি নিষেধাজ্ঞার আশঙ্কা নেই। তিনি উল্লেখ করেন, র‌্যাব সাম্প্রতিক কয়েক মাসে যথেষ্ট উন্নতি করেছে এবং সরকারের পক্ষ থেকে মানবাধিকার রক্ষায় শতভাগ চেষ্টা চলছে।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনা বাংলাদেশে থাকবেন না, ভারতে থাকবেন—এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সাবেক প্রধানমন্ত্রীর।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪