| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবি ছাত্র সাম্য হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৮

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৫ ইং | ০৭:০৫:৩৭:পূর্বাহ্ন  |  ১৭২৩৬৫৩ বার পঠিত
ঢাবি ছাত্র সাম্য হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৮
ছবির ক্যাপশন: ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য

স্টাফ রিপোর্টার :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

একইসঙ্গে এই ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (২৭ মে) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় আটজনকে গ্রেফতার করা হয়েছে এবং এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে।

ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো ওই ক্ষুদেবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৪ মে সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।



রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪